রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

অভিসংশনের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার অভিসংশনের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পেশ করেছেন দেশটির এক কংগ্রেস সদস্য।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ এলেও ইমপিচমেন্ট প্রস্তাব এই প্রথম। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক আর অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ এনে অভিসংশনের প্রস্তাব করেছেন।

ইমপিচমেন্ট বিষয়ে ব্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে স্বাক্ষর করেছেন আরেক ডেমোক্রেট নেতা অ্যাল গ্রিন।

তবে মার্কিন কংগ্রেসে অবশ্য এ প্রস্তাব পাস করানো ততটা সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন।
সূত্র : এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ