শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আল্লামা হারুন আযিযি নদভি‘র অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম  ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী মহাপরিচালক হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও শিক্ষা সচিব হিসাবে মুফতী নূর আহমদ মনোনীত হওয়ায় খ্যাতনামা মুবাল্লিগ ডিসকভার ইসলাম বাহরাইন বাংলা বিভাগের সভাপতি, বাহরাইন জামে আব্দুল্লাহ ইয়াতিস বারবার এর খতিব আল্লামা হাফেয হারুন আযিযি নদভি অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন।

মাদরাসা পরিচালনা পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধরানী ফোরম মজলিসে শুরার দীর্ঘ আলোচনা শেষে যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য মজলিসে শুরার সম্মানিত সদ্যসবৃন্দ এবং বর্তমান মহাপরিচালক তওহিদী জনতার প্রাণের স্পন্দন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা. বা. কে ও ধন্যবাদ জানান।

আল্লামা হাফেয হারুন আযিযি নদভি বলেন,  দেশের সর্বশ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী এই মাদরাসার গৌরবোজ্জল অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, যুগশ্রেষ্ঠ প্রথিতযশা-খ্যাতনামা মুহাদ্দিস, সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় আলেমেদ্বীন অতীত সময়ে মাদরাসার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করে এসেছেন।  সে দৃষ্টিতে আল্লামা বাবুনগরীই ছিলেন এই পদের জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণীয় ব্যক্তিত্ব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ