শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

আজ নির্বাচন, কে হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচন। রাজধানী নয়াদিল্লীর পার্লামেন্ট ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা করা হবে আগামী ২০ জুলাই।

বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দ। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র প্রার্থী সাবেক লোকসভার স্পিকার মীরা কুমার।

দুজন প্রার্থীর মধ্যে রামনাথ কোবিন্দই হচ্ছেন পরবর্তী এমনটাই ধারণা করছেন অনেকে। কেননা অধিকাংশ রাজ্যের বিধায়ক এবং পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠ সদস্যই বিজেপি দলীয়। তাই এটা মোটামোটি নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠদের ভোটে  রামনাথ কোবিন্দই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী চতুর্দশ রাষ্ট্রপতি।

বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নিবেন ২৫ জুলাই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ