রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

বিচারকদের চাকরি বিধি প্রকাশে আরো এক সময় সপ্তাহ পেল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে এক সপ্তাহ সময় বৃদ্ধি করে আদেশ প্রদান করে।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আপিল বিভাগের রায় হওয়ার পর এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকার এক সপ্তাহ, দুই সপ্তাহ করে সময় নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় আপিল বিভাগ ক্ষোভও প্রকাশ করেছেন। সর্ব শেষ গত ২ জুলাই সরকারকে দুই সপ্তাহের সময় দেন আদালত।

আবারো সময় চেয়ে আবেদন করলে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশে করে বলেন, ‘এটাই শেষ  ‘সব সময় মনে রাখবেন সরকার এবং প্রধান বিচারপতির মধ্যে ব্রিজ (সেতুবন্ধ) হলেন অ্যাটর্নি জেনারেল।' পরে আদালত এক সপ্তাহ সময় দিয়ে আদেশ দেন।

এসএস/