মাওলানা মিরাজ রহমান
দ্য ওয়ার্ল্ডস ফাইভ হানড্রেড মোস্ট ইনফ্লুনসিয়াল মুসলিম-জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দ্য রয়েল ইসলামিক স্ট্যাটিজিক স্টাডিজ সেন্টার দ্বারা পরিচালিত একটি আয়োজন। যারা মূলত বিশ্বব্যাপি প্রতিবছর প্রভাশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচনকেন্দ্রিক একটি জরিপ পরিচালনা করে থাকে। এটি একটি সম্পূর্ণ বেসরকারি স্বাধীন গবেষণা সংস্থা। প্রতি বছরের মতো ২০১৭ সালে পরিচালিত জরিপে উঠে এসেছে বিশ্বময় ছড়িয়ে থাকা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম। ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম নির্বাচন করার পর আরো দুই ধাপে দুটি জরিপ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে সবচেয়ে প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্বকে নির্বাচন করা হয় এবং দ্বিতীয় ধাপে সবচেয়ে প্রভাবশালী ১০জন ব্যক্তিত্বকে নির্বাচন করা হয়।
২০১৭ সালের নির্বাচিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০জন মুসলিম ব্যক্তিত্ব কারা নির্বাচিত হয়েছেন? চলুন জেনে নেই বিশ্বের সবেচেয়ে প্রভাবশালী ১০জন মুসলিম ব্যক্তিত্বের নাম ও সংক্ষিপ্ত পরিচয়।
১. অধ্যাপক ড. শেখ আহমদ মুহাম্মদ আল-তৈয়ব: বিশ্বের সবেচেয় প্রভাবশালী ১০জন মুসলিম ব্যক্তিত্বের তালিকার প্রথমে রয়েছেন তিনি। ২০১৬ সালের জরিপে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। তার দেশ মিশর। জন্ম- ১৯৪৬ সালে। মূলত প্রশাসনিক ক্ষমতার কারণে তিনি প্রভাশালী নির্বাচিত হয়েছেন। তিনি একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম। বর্তমানে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড শায়খ এবং আল আজহার বিশ্ববিদ্যালয় মসজিদের গ্রান্ড ইমাম হিসেবে দায়িত্বরত রয়েছেন। এরপূর্বে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে প্রায় সাত বছর এবং মিশরে সবচেয়ে শক্তিশালী ধর্মীয় নেতা বা গ্র্যান্ড মুফতি হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।
২. কিং আবদুল্লাহ (দ্বিতীয়) ইবনে আল হুসাইন: বিশ্বের সবেচেয় প্রভাবশালী ১০জন মুসলিম ব্যক্তিত্বের তালিকার দ্বিতীয় ব্যক্তিত্ব তিনি। ২০১৬ সালের জরিপে তিনি প্রথম ছিলেন। তার দেশ জর্ডান। জন্ম- ১৯৬২ সাল অনুযায়ী বর্তমানে তার বয়স ৫৪ বছর। রাজনীতি এবং ঐতিহ্যবাহী বংশের বিবেচনায় তিনি প্রভাবশালী নির্বাচিত। তিনিও একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম নেতা। বর্তমানে তিনি জর্ডানের হাশেমাইট কিংডমের রাজা এবং জেরুজালেমের বিভিন্ন অঞ্চলের জিম্মাদার হিসেবে দায়িত্বরত à