আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বিগত ১৫ জুলাই মজলিসে শুরা কর্তৃক জামিয়া আহলিয়ার (মুঈনে মুহতামিম) সহযোগী মহাপরিচালক নির্বাচিত হওয়ার পর তাঁকে নিয়ে কতিপয় সংবাদপত্রের উস্কানিমূলক ও অপমানজনক রিপোর্টের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ প্রতিবাদ জানান।
তিনি বলেন, হাটহাজারী জামিয়ার সহযোগী মহাপরিচালক নির্বাচিত হওয়ার পর আল্লামা জুনাইদ বাবুনগরীকে নিয়ে কতিপয় সংবাদপত্র উস্কানিমূলক ও ধৃষ্টতাপূর্ণ যে রিপোর্ট করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং হলুদ সাংবাদিকতার ঘৃণ্য উদাহরণ মাত্র। আমরা স্পষ্টভাবে বলছি, অপপ্রচারে উৎসাহী পত্রিকাগুলো পরিকল্পিতভাবেই কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই বানোয়াট রিপোর্ট করে আল্লামা বাবুনগরীর মানহানি করেছে। বাংলাদেশে সাংবাদিকতা পেশায় পেশাগত মূল্যবোধ, দায়িত্বশীলতা ও এথিক্সের কী পরিমাণ অবনতি ঘটেছে তা এসব রিপোর্টই সাক্ষ্য দেয়।
তিনি বলেন, আল্লামা জুনাইদ বাবুনগরী একজন দেশপ্রেমিক শীর্ষ আলেম, মাতৃভূমি ও জনসাধারণের কল্যাণকামী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং আছেন। সেভাবে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আলেম ওলামা ও জনসাধারণের করণীয় সম্পর্কে সারা দেশে শানে রেসালত সম্মেলন, ওয়াজ মাহফিলে বয়ান করে চলেছেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য শনিবার ভারত যাবেন আল্লামা শফী
তিনি কোন রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যও নন। তাই কোনো দল বা সরকারের বিরুদ্ধে তার à