জামিল আহমদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর উদ্যোগে ‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ এর অধীনে ভূমি জরিপ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্ভে প্রতিষ্ঠানটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভূমি জরিপের উপর পূর্ণাঙ্গ ধারণা দেবে।
মূলত কওমি শিক্ষার্থীদের জন্যই বিশেষভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রশিক্ষণটি হচ্ছে চট্টগ্রামে। জেলার হাটহাজারী রেল ষ্টেশনের পাশে আলীপুর রশিদিয়া নূরানী মাদরাসায় নেয়া হয়েছে এ উদ্যোগ।
কওমি মাদরাসাগুলোতে মিরাস (উত্তারাধিকার সম্পদ) বণ্টনের ব্যবস্থা পড়ানো হলেও ভূমি জরিপ বা এ সংক্রান্ত বিষয়গুলো সিলেবাসে নেই। আর চলমান সমাজে এ বিষয়গুলো নানা জটিলতা তৈরি করছে। সে দিকে লক্ষ রেখেই মূলত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের উদ্যোগে এ আয়োজন।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমি জমার সমস্যা নিয়ে সমাজের প্রায় সবাই জর্জরিত। বিশেষ করে উলামায়ে কেরাম বেশি ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছেন কাগজপত্র, খতিয়ান নকশা ইত্যাদি না বুঝার কারণে। এ কারণেই বিশেষ এ কোর্সের উদ্যোগ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, ভূমি জরিপও একটি ইলম যা সমাজের অনেক মানুষ জনে না। কারণ জমিজমা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মানষ আজ ভুক্তভোগী। তাই বিশেষ করে এ ইলম আলেমদের জন্য অর্জন করা প্রয়োজন। এটি বেফাকের একটি বুনিয়াদি কোর্স যা অনেকে দিন যাবত চলে আসছে।
জানা যায়, এ কোর্সে সি. এস, এস. এ, আর. এস, বি. এস, জরিপের পরিচিতি, নকশা, পর্চা, খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমির পরিমাণ, স্কেলে সঠিক মান নির্ণয়, কাগজ পত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ, আনা-গন্ডায় সম্পদের পরিমাণ নির্ণয়, বালু, মাটি, কাঠ, ইট, ইত্যাদির ৩০০ নাম্বারে একটি সিলেবাস। যা অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা হাতে কলমে ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেয়া হবে।
আগামী ৪ আগষ্ট ১৭ থেকে শুরু হবে এ কোর্স। প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত। মোট ১৫ সপ্তাহে সম্পন্ন হবে এ কোর্স। কোর্স শেষে