শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বাদশার আদেশে সৌদি যুবরাজ গ্রেফতার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাধারণ নাগরিকদের শারীরিক ও মানসিক হয়রানি করার অভিযোগে সৌদি আরবের এক যুবরাজকে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ। বাদশাহ সালমানের আদেশেই তাকে গ্রেফতার করা হয়েছে।

সাধারণ নাগরিকদের হয়রানি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাদশাহ তাকে এবং এ কাজে জড়িত অন্যদের গ্রেফতারের আদেশ দেন।

বাদশার আদেশে প্রিন্স সাউদ বিন আবদুল আজিজ বিন মুসাইদ বিন সাউদ বিন আবদুল আজিজ আস সাউদকে গ্রেফতার করা হয়েছে।

বাদশাহ সালমানের নির্বাহী আদেশে বলা হয়েছে অভিযুক্তদের বিচার না হওয়া অথবা সাধারণ ক্ষতিগ্রস্থ মানুষ তাদের ক্ষমা না করা পর্যন্ত তাদের যেন মুক্তি দেয়া না হয়।

তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে অপরাধী যত বড়ই হোক না কেন সবার ক্ষেত্রেই সমান বিচার হবে।

যুবরাজ সাউদ তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে বিভিন্ন নাগরিককে নাজেহাল করে তার ভিডিও ধারণ করতেন। পরে এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এগুলো নিয়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সূত্র : আরব নিউজ

https://twitter.com/_/status/887888447272361984


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ