শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শান্তি ও মুক্তির জন্য কুরআন ও সুন্নাহ এর প্রকৃত অনুসরণ এর বিকল্প নাই: আনসারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কুরআন ও সুন্নাহ এর প্রকৃত অনুসরণ এর বিকল্প নাই।পরিবার,সমাজ ও রাষ্ট্র সহ সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে হলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ  প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়বে আমীর, বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় খেলাফত এর বিকল্প নেই ।আর আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ গত ১৬ জুলাই স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিষ্টার মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মুফতী মাহবুবুর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল আজিজ, প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মাওলানা শামছুদ্দীন,প্রবীণ আলেম মাওলানা আবু সাঈদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা সালেহ আহমদ, মিডল্যান্ড শাখার সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মুনছুর আহমদ রাজা, বার্মিংহাম শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহীম, মাওলানা এনামুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দীন, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, সহ সাধারন সম্পাদক হাফিজ কবির, বার্মিংহাম শাখার সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম,মাওলানা সিরাজ আহমদ,মাওলানা উবায়দুল্লাহ শামীম, হাফিজ মাওলানা আহসান হাবীব, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুস্তাফিজুর রহমান, আলহাজ্ব সিরাজ মিয়া,হাফিজ মুহসিন হক্কানী।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ