|| নাজমুল হুদা মজনু ||
দাঁড়াতে হবে একদিন সবার রবের দরবারে,
অবনত গোপন-প্রকাশ্য নিলাজ কর্ম ভারে;
যেই হৃদয়ে জাগে যে কাঁপন কাহহার ভীতি
জুলুমের পথ ছেড়ে সে আঁকড়ে ধরে প্রীতি।
দুনিয়ার এই ক্ষণপ্রভা মোহ চুরমার করে দিয়ে,
পাপের ছায়া এড়িয়ে চলো খোদার রেজা নিয়ে;
প্রবৃত্তির সেই কঠিন টানেও থামাও নিজের পা,
নতশিরে স্মরণ করো সে পরম প্রিয়কে সর্বদা।
পেয়ে যাবে রহমানের মহাদানের প্রতিশ্রুতি,
দু'টি সবুজ সুরম্য বাগ, অনন্য উজ্জ্বল দ্যুতি।
ফলমূল আর প্রস্রবণে স্নিগ্ধ অতুল অবিরাম,
কষ্টের বদলে লেখা হবে যে এক মধুময় নাম।
যে নামের স্মরণে শান্ত হয় অশান্ত মন-প্রাণ
রহিমের অনুদানে মিলে যাবে জান্নাতি ঘ্রাণ।
অসীম আল্লাহ খুলে দেবেন সহজ সরল পথ
তাবত তন্ত্রমন্ত্র ছেড়ে তাই ধরো রাসূলের মত।
আইও/