রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কানাডায় ভস্মীভূত কুরআন পাঠিয়ে মুসলিমদের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কানাডার কিউবেকের একটি মসজিদে ভস্মীভূত কুরআন ও চিঠি পাঠিয়ে স্থানীয় মুসলিমদের হুমকি দেয়া হয়েছে। চিঠিতে মুসলিমদের কিউবেক সিটির পাশ্ববর্তী একটি কবরস্থান ব্যবহারের ব্যাপারে সকর্ত করা হয়েছে।

গত জানুয়ারিতে ছয়জন মুসলিমকে গুলি করে হত্যা করার পর সরকার একটি পরিত্যাক্ত খামার মুসলিমদের কবরস্থান হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়। এ মাসে এ খামারের বরাদ্দ চূড়ান্ত করতে সাধারণ ভোট হওয়ার কথা রয়েছে। ভোটকে প্রভাবিত করতেই এ চিঠি পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ডাক যোগে ভস্মীভূত কুরআন ও চিঠির প্যাকেট ইসলামিক কালচারাল সেন্টার অব কিউবেকে পাঠানো হয়। আগামী রবিবারে অনুষ্ঠিত হতে যাওয়া  ‘কবরস্থান’ বিষয়ক ভোটের পূর্বে এ হুমকি মুসলিমদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে।

পুলিশ বলছে তারা প্যাকেট প্রেরণকারীকে খুঁজছে।

পুলিশ বলছে, ‘কিউবেকবাসী সে মুসলিম হোক আর নন মুসলিম সবাই সম্প্রতি-সৌহার্দ্য নিয়ে বসবাস করে। এটা তাদের গর্ব। একদল কাপুরুষ কিউবেক মসজিদে কিছু ক্ষতিকর ডকুমেন্টস পাঠিয়েছে।’

কিউবেক সিটি মসজিদের ইমাম হাসান গালিত বলেন, ‘ভোটের পূর্ব মুহূর্তে এমন প্যাকেট মুসলিমদের হতাশ করেছে। মুসলিমদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।’

দৈনিক সাবাহ থেকে আতাউর রহমান খসরুর অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ