রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

বামদের রাজত্ব এদেশে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ দেশে বাম-রামের রাজত্ব প্রতিষ্ঠিত হতে দিবে না। জমিয়ত ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দল। নেতৃবৃন্দ বলেন, মসজিদের শহর ঢাকাকে কোন ভাবেই মুর্তির শহরে পরিণত হতে দেওয়া হবে না। এ দেশের পাঠ্যসূচী হবে মুসলমানিত্ব অক্ষুন্ন রেখে। নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদের পাঠ্যসূচী প্রণয়নে আর এক কদম অগ্রসর হলে ভাল হবে না। জমিয়ত উলামায়ে ইসলাম এসব চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করবে।

গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের সদস্য সম্মেলনে জমিয়ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এ সব কথা বলেন। ঢাকা মহানগর জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও মুফতী বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় উক্ত সম্মেলনে

উদ্বোধনী বক্তার বক্তব্যে জামিয়তের নির্বাহী সভাপতি মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম উলামায়ে কেরামের নেতৃত্বে সকল পর্যায়ের মুসলমানদের দল। বৃটিশের গোলামী থেকে পাক ভারত স্বাধীন করার ক্ষেত্রে রাজনীতির ময়দানে অগ্রনী ভূমিকা রেখেছে। বাংলাদেশের মুক্তিসংগ্রামে জমিয়তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাস্তিক-মুরতাদরা উলামায়ে কেরামকে ঢালাওভাবে স্বাধীনতাবিরোধী বলে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়। কিন্তু জমিয়ত তা করতে দিবে না। জমিয়ত পরিচ্ছন্ন রাজনীতি করে।

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, জমিয়ত স্বাধীনতা সংগ্রামের পক্ষের শক্তি। জমিয়ত দেশ-বিদেশে ইসলাম প্রতিষ্ঠার শক্তি। আহলে-সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থেকে জমিয়ত ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছে এবং করবে ।তিনি বলেন ঢাকা মহানর জমিয়ত শক্তিশালী হলে সারা দেশে জমিয়ত শক্তিশালী হবে। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে যে কোন চক্রান্ত জমিয়ত শক্তভাবে প্রতিহত করবে।
মাওলানা জহিরুল হক ভুঁইয়া বলেন, জমিয়তে উলামায়ে ইসলামকে র