রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

সংলাপ ডাকুন, না হলে পালানোর পথ পাবেন না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : একাদশ নির্বাচন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে সংলাপ ডাকতে আবারও সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, “এখনও সময় আছে, আসুন আলোচনা করুন, কথা বলুন। বাংলাদেশের মানুষ এখন একটা নির্বাচন চায়, তারা চায় যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক।”

“সেভাবে ব্যবস্থা নিন, অন্যথায় ঠিকই পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না,” সরকারকে হুঁশিয়ারও করেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘আর্থিক সহায়তা প্রদান’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে তিনি বলেন, বিএনপির দাবি মেনে নিলে আওয়ামী লীগেরও ‘লাভ’ হবে।

“আপনারা যে ভয় পেয়েছেন পরাজিত হলে পালাবার পথ-টথ খুঁজে পাবেন না। এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশের জনগণ আপনাদের সব কিছু দেখবে এবং দেশে শান্তি বিরাজ করার পরিবেশ তারা সৃষ্টি করবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে ও ফেরদৌস মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, কাদের গনি চৌধুরী, মামুন হাসান, মান্নান হীরা, রাজিব আহসান চৌধুরী পাপ্পু, মাকসুদ আহমেদ খান রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের হামলায় নিহত রংপুরের মোশারফ হোসেন পদ্ম, খুলনার নজরুল ইসলাম, পঙ্গু হয়ে যাওয়া ময়মনসিংহের মেহেদি হাসান, পাবনার মাসুদ বিল্লাহ ও সিলেটের মো. বদরুল আলম- এই পাঁচ পরিবারের সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।২০১৪ সালে গঠিত জাতীয়তাবাদী হেল্প সেল এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে নিখোঁজ ও নিহà