শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ওআইসি প্রেসিডেন্ট হিসেবে বলছি, ইসরাইলকে থামাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসন ও হত্যাকাণ্ডের পর তীব্র নিন্দা ও কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, আল আকসায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

শনিবার এক লিখিত বিবৃতিতে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, অরাগানাইজেশন অব ইসলাইমিক কনফারেন্স (ওআইস) এর প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্ববাসীর কাছে ইসরাইলকে থামানোর আহ্বান জানাচ্ছি।

এরদোগান বলেন, আল আকসায় ঢুকতে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। ইসরাইলের এই উস্কানির বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত।

আন্তর্জাতিক মহলকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল সরকার কর্তৃক আগ্রাসন থামাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।'

লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, 'ওআইসির প্রেসিডেন্ট হিসেবে অবিলম্বে ধর্মীয় কার্যক্রমে বাধা দান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি ইসরাইলি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।'

এরদোগান বলেন, তুরস্ক সব ধরনের হিংস্রতার বিরুদ্ধে। আল আকসায় আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, গত বছর ওআইসির ১৩তম সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ওআইসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। ওইআইসির নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পর পর সম্মেলনে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে থাকেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি: ইস্তাম্বুলে সমবেত হয়েছে ৩০ মুসলিম দেশের তরুণরা

আরআর

<