রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

নিউ ইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। মুসলিম ধর্মাবলম্বীদের নিকট পবিত্র স্থান আল আকসায় ইসরাইলের বিধি-নিষেধ আরোপ ও মুসলিমদের প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে বিক্ষোভ শোভাযাত্রা শুরু হয়ে জাতিসংঘ সদর দফতরের গিয়ে শেষ হয়। বিক্ষোভ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অধিকৃত ফিলিস্তিনকে ইহুদিবাদ দখল মুক্ত করার আহবান জানান।

আল আকসায় অনুর্ধ্ব ৫০ ফিলিস্তিনি প্রবেশে বাধা, রাস্তায় নামাজ আদায় করে প্রতিবাদ

ফিলিস্তিনকে মুক্তি দিন শ্লোগানের পাশাপাশি বিশ্বের মানুষকে ইহুদিবাদী ইসরাইলের পণ্য বর্জনেরও আহবানও জানান তারা।

গত কয়েক দিনে ফিলিস্তিনের সমর্থনে জার্মানি, যুক্তরাজ্য, জর্দান, তুরস্ক, মালয়েশিয়া, ইয়েমেন এবং ইরানে বিক্ষোভ করেছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ