বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিএনসির ‘সম্মাননা’ পাচ্ছেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বিশিষ্ট আলেম, লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী সেন্টার ফর ন্যাশনাল ক্যালচার (সিএনসি) এর বিশেষ সম্মাননা লাভ করছেন। তার সঙ্গে আরও সম্মাননা পাচ্ছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আশীষ উর রহমান।

আজ সোমবার ( বিকেলে মগবাজার নজরুল একাডেমিতে তাকে এ সম্মাননা দেয়া দেয়া হবে।

বিকেল ৫টায় শুরু হতে যাওয়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিএনসির পরিচালক মাহবুবুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব আসাফ উদ-দৌলা।

অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত থাকবেন, নজরুল একাডেমির সহ-সভাপতি এম এ হান্নান, ইসলামিক ইনফরমেশন ব্যুরোর চেয়ারম্যান শাহ আবদুল হালিম ও সিএনসির সহ-সভাপতি মুহাম্মদ ফয়জুল কবীর।

কাতার-সৌদি ইস্যু যেভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা লিয়াকত আলী

দুই গুণীজনকে সম্মাননা প্রদান সম্পর্কে সিএনসির পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘আমরা বরাবর গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছি। সে ধারাবাহিকতায় মাওলানা লিয়াকত আলী ও আশীষ উর রহমানকে সম্মাননা দেয়া হচ্ছে। মাওলানা লিয়াকত আলীকে রমজানের ধারাবাহিক লেখার জন্য এবং আশীষ উর রহমানকে ঈদ বিষয়ক লেখার জন্য সম্মাননা দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তারা স্ব স্ব ক্ষেত্রে সেরা লেখা উপহার দিতে সক্ষম হয়েছেন তারা।’

-এআরকে