রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

‘আমি সকল মুসলিমকে বলছি যাদের সুযোগ আছে জেরুজালেমে আসুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমি সকল মুসলিমকে বলছি যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন। সবাই মিলে একে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ইসরাইল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা দখল করার চেষ্টা করছে। মেটাল ডিটেক্টর মূলত বাধা দেয়ার জন্য নয় আল আকসাকে দখল করার জন্যই বসানো হয়েছে।

বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সভায় এরদোগান বলেন, 'পবিত্রস্থান আল-আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ কোনো মতেই মেনে নেয়া হবে না।'

একেপি চেয়ারম্যান এসময় ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান। তিনি আল-আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ারও আহ্বান জানান।

এদিকে আল-আকসা রক্ষায় ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও।

সূত্র: মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ