রোকন রাইয়ান: বিশ্বজয়ী হাফেজরা কেন বিশ্বজয়ী আলেম হয় না- কিছুদিন আগেও এ আলোচনা বেশ জোরেশোরে উঠেছিল। বিষয়টি আলোচনারও বটে। তবে এর ব্যতিক্রমও যে নেই এমন নয়। বাংলাদেশে সেই ব্যতিক্রম উদাহরণ তৈরি করেছেন হাফেজ কারী মাওলানা সাইফুল ইসলাম।
২০০৪ সালে এই দুবাইতেই হলি কুরআন এ্যাওয়ার্ড এ রানার্সআপ হয়েছিলেন হাফেজ সাইফুল ইসলাম। এরপর ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। এ প্রতিযোগিতায় প্রায় ৬৫’র মতো দেশ অংশ নিয়েছিল। অথচ হাফেজ সাইফুল ইসলাম তখন ফজিলত বিভাগের ছাত্র।
হাফেজ সাইফুল ইসলাম একজন মেধাবী হাফেজ ও আলেম। সে স্বাক্ষর তিনি জীবনের পরতে পরতে রেখে চলেছেন। দেশে দাওরা শেষ করে একই সঙ্গে ইন্টারমিডিয়েট পাশ করে কাতার ইউনিভার্সিটির স্কলারশিপ অর্জন করেছেন। চারবছর সেখানেই অনার্স সম্পন্ন করেন।
আর সম্প্রতি তিনি কাতার প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদে খুৎবা প্রদানের সৌভাগ্য অর্জন করেছেন নিজের অসাধারণ আরবি বলা ও উপস্থাপনার দক্ষতায়।
মেধাবী সাইফুল ইসলামের দক্ষতা এখানেই শেষ নয়। বছরের বেশির ভাগ সময় কাতারে থেকেও তিনি ঢাকায় একটি নুরানী ও হিফজ মাদরাসা চালাচ্ছেন। নাম কা ওয়াস্তে নয়। মাদরাসার হিফজ বিভাগে দুইজন ছাত্র এবার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়ালের দুই ও তিনে রয়েছে।
অবাক হওয়ার আরও বিষয় রয়েছে, মাদরাসায় তিনজন উস্তাদ থাকলেও কাতার থেকে তিনিই মূলত দেখাশোনা করেন প্রতিষ্ঠানটি এবং সেখান থেকেই তিনি স্কাইপেতে ক্লাস নেন।
মাদরাসায় বড় স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। সেখানে প্রিয় উস্তাদকে দেখেন তার ছাত্ররা। প্রতিদিন এভাবেই দরস নিয়ে অভ্যস্ত হয়েছে শিশু শিক্ষার্থীরা।

হাফেজ সাইফুল ইসলামের সাক্ষাৎকার নিচ্ছেন রোকন রাইয়ান ও মুহাম্মদ মুমিনুল ইসলাম।
ছোট থেকেই ছিল আরবির প্রতি ঝোঁক
হাফেজ সাইফুল ইসলামের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদৈর গ্রামে। ধার্মিক পরিবারে জন্ম। বাবার নাম ডা. ওয়ালিউর রহà¦