সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আল আকসা ইসরাইলের অভ্যন্তরীণ বিষয় নয়; সমগ্র মুসলিম উম্মাহর ব্যাপার: ড. আবু ইয়া’লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আবু ইয়া’লা আহমদ সুবকি আব্দুল মুনয়িম আল আজহারি। ১৯৮৩ সালে মিসরের মুনুফিয়্যা প্রদেশে জন্ম গ্রহণ করেন। কৃতিত্বের সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর তানতা প্রদেশের কুল্লিয়্যাতিুশ শরিয়া ওয়াল কানুন-এ ভর্তি হন ২০০৫ সালে। বিভাগে স্টার মার্কস-সহ প্রথম স্থান অধিকার করেন।

আল আজহারের ২০০৭ সালে তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের তুলনামূলক ফিকহ বিভাগে ভর্তি হন এবং ২০১২ সালে এ বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে আল আজহার বিশ্ববিদ্যালয় ‘তুলনামূলক ফিকহ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের তুলনামূলক ফিকহ বিভাগে অধ্যাপনা করছেন।

সম্প্রতি আল আজহারের এ তরুণ অধ্যাপক বাংলাদেশ সফরে এসেছেন। গত ২৫ জুলাই জামিয়া সাঈদিয়া কারীমিয়া, ঢাকায় তার সঙ্গে কথা বলেন, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু। খোলামেলা আলাপচারিতায় তিনি কথা বলেন তার বাংলাদেশ সফর, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও সমাধান বিষয়ে। আলোচনার চুম্বকাংশ পাঠকের সামনে তুলে ধরা হলো।

আওয়ার ইসলাম : আপনার বাংলাদেশে আসার উপলক্ষ্য কী?

ড. আবু ইয়া’লা : আমি আল আজহারের বাংলাদেশি ছাত্রদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। যারা পূর্বে আল আজহারে পড়ে এসেছেন। আমি বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ইসলামি বিশ্ববিদ্যালয় (বড় কওমি মাদরাসা) ঘুরে দেখছি।

ইতিমধ্যে জামিয়া রশীদিয়া আহসানাবাদ চরমোনাই, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী ও জামিয়া সাঈদিয়া কারীমিয়া দেখেছি। এছাড়াও ঢাকার আশ-পাশে কয়েকটি জামিয়ায় যাওয়ার সুযোগ হয়েছে।

আমি চেষ্টা করছি তাদের থেকে উপকৃত হতে এবং তারা ইচ্ছে করলেও আমার থেকে উপকৃত হতে পারে।

আওয়ার ইসলাম : বাংলাদেশের ব্যাপারে আপনার অনুভূতি কী?

ড. আবু ইয়া’লা : আমি বাংলাদেশকে আমার দ্বিতীয় আবাস বলি। মক্কা-মদিনা এবং মিসরের পর আমি বাংলাদেশকে পছন্দ করি। ভালোবাসি। বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশিরা ভালো মানুষ। এখানে হিংসভাগ মানুষ ইসলামের অনুসাà¦