রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাইজেরিয়ায় একটি তেল অনুসন্ধানকারী দলের ওপর জঙ্গী গোষ্ঠী বোকো হারামের অতর্কিত হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনীর সদস্যদের পাহাড়ায় কাজ করছিল অনুসন্ধানকারী দলটি। এমতাবস্থায় অতর্কিতে এ হামলা চালায় বোকো হারাম।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের তেল অনুসন্ধানকারী দলটি যখন শহরে ফিরে আসছিল সে সময় হামলার ঘটনাটি ঘটে। যদিও এ সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫জন নিহত হয়েছেন এই হামলায়। যাদের মধ্যে ২জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়া সরকার এই নিষিদ্ধ ঘোষিত বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।

সূত্র- বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ