রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতির অভিযুক্ত হওয়ার পর পদত্যাগ করেছেন। পাকিস্তানের সর্বোচ্চ আদালত শুক্রবার সরকারি কোন দপ্তর পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করে। এর ঘণ্টা খানেকের মধ্যে তিনি পদত্যাগ করেছেন।

‘রায় ঘোষণার পর, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন’ ঘোষণা দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সাথে সম্পদের অসঙ্গতি থাকার অভিযোগ কেন্দ্র করে এই রায় দিল সুপ্রিম কোর্ট।

পানামা পেপারস কেলেঙ্কারি: জিজ্ঞাসাবাদের মুখোমুখি নওয়াজকন্যা মারিয়াম

মামলার রায়কে ঘিরে ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

কিছুদিন আগে এক বিশেষ তদন্তে উঠে আসে যে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের অর্থনৈতিক সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন।

২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায় তার সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।

পাঁচজন বিচারকের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন।

সুপ্রিম কোর্টের একজন বিচারক, এজাজ আহমেদ খান বলেছেন, নওয়াজ শরিফ এখন আর ‘একজন সৎ সংসদ সদস্য হিসেবে কাজ করার যোগ্য নন’।

নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম এবং তার স্বামী সফদর, অর্থমন্ত্রী ইশরাক দারসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে আদালত।

এদিকে রায় মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান।

পাকিস্তানের ইতিহাসে কোন বেসামরিক প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি।

সূত্র : বিসিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ