রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

ইসরাইলের তুর্কি ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল-আকসা সঙ্কটের বিষয়ে মন্তব্য করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সমালোচনা করেছে ইসরাইল। ইসরাইলি সমালোচনার জবাবে গত বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, আমাদের একটি গর্বিত ইতিহাস আছে। অটোমান সাম্রাজ্যের অধীনে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারতো এবং সেখানে কোনো শ্রেণী বৈষম্য ছিল না।

তিনি আরো বলেন, যারা (ইসরাইল) আমাদের ইতিহাস নিয়ে সমালোচনা করে তাদের উচিত তুর্কি ইতিহাস ভালভাবে পড়া। আল-আকসা মসজিদের দরজায় ইসরাইলি বাহিনী মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় এসব মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট এরদোগান গত মঙ্গলবার ইসরাইলি কর্মকান্ড তীব্র সমালোচনা করেন এবং বলেন, অটোমান সাম্রাজ্যের অধীনে এ অঞ্চলের সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে করতে পারতো। কিন্তু ইসরাইল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে। এছাড়া তিনি আল-আকসা মসজিদকে রক্ষা করার জন্য বিশ্বের সকল মুসলিমদেরকে আহ্বান জানিয়েছেন।

একই দিনে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন প্রেসিডেন্ট এরদোগানের বিবৃতিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। তিনি বলেন, অটোমান সাম্রাজ্যের দিন শেষ। জেরুজালেম ইসরাইলের রাজধানী ছিল, আছে এবং থাকবে। অতীতে অটোমান সাম্রাজ্যের অবদানের কথা অস্বীকার করে তিনি আরো বলেন, ইসরাইলি সরকারের অধীনে এই শহরের সংখ্যালঘুরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে।

তুর্কি মুখপাত্র কালিন প্রতিক্রিয়ায় বলেন, আল-আকসা সঙ্কটের কারণে শুধুমাত্র তুরস্ক ও ইসরাইলের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হবে না বরং আশেপাশের সমস্ত দেশগুলোতেও উত্তেজনা সৃষ্টি হবে। তিনি আরো বলেন, ইসরাইলি মুখপাত্রের মন্তব্য বাস্তবতাবর্জিত মিথ্যাচার।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ