আওয়ার ইসলাম : ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, মুম্বাইয়ের বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে জাকিরের সম্পদ জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে, নির্দেশ মেনে জাকিরের সম্পদ বাজেয়াপ্তরকরণের প্রক্রিয়া চলছে।