দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল-নাজ্জার নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, হামলায় গুরুতর আহত অবস্থায় আল-নাজ্জারকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
হামলায় আর কেউ নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হামলার লক্ষ্যবস্তু ও এর পরিস্থিতি সম্পর্কেও এখন পর্যন্ত অতিরিক্ত কোনো তথ্য জানা যায়নি।
এসà