রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

সারাদেশে ১৬৫ কিলোমিটার বাঁধ নদীগর্ভে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বন্যায় সারাদেশে ৪৫১টি স্থানে ১৬৫ দশমিক ৮৯ কিলোমিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। এসব বাঁধে আশ্রয় নেয়া লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। আগামী আগস্টে দেশে ভয়াবহ বন্যার আশঙ্কা প্রকাশ করা হলেও এসব এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর মেরামত ও সংস্কারে ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কার ও মেরামতের বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে মহাপরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে পানি উন্নয় বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ইনকিলাবকে বলেন, আমাদের বিভিন্ন জোনের ৪৫১টি স্থানে ১৬৫ দশমিক ৮৯ কিলোমিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। এসব তথ্য আমাদের কাছে এসছে। আরো কিছু এলাকায় বাঁধ ভাঙ্গনের আশঙ্কা রয়েছে। আমরা এগুলো প্রথমিকভাবে মেরামতের ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে বন্যা হওয়ার আগে কিছুটা হলেও ভাল হবে।
পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন আঞ্চলিক ও জোনের চিঠি বলা হয়েছে, চলতি বছরে জুন মাসে শেষার্ধ থেকে দেশের প্রধান প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। দেশের পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমা- কুশিয়ারার পানি জুন মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অতিক্রম করে। একই মাসে সুরমা- কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজার ও সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলায় বন্যা দেখা দেয়। এর পরে উত্তরাঞ্চলের নদ-নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট, ব্রক্ষপুত্র-যমুনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পায়। এ সময় বিভিন্ন এলাকার বেড়ি বাঁধ ভেঙ্গে কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জে বন্যা দেখা দেয়। এ বন্যার সময় এসব এলাকায় লাখ লাখ মানুষ নদী ভাঙ্গনেকবলের শিকার হয়। এদিকে বন্যার পানি কমানোর সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। অবকাঠামো রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের অফিস গুলো সীমিত মাত্রায় জরুরী আপদকালীন কাজ বাস্তবায়ন করার প্রয়োজন। এদিকে আগামী শুস্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত বন্য নিয়ন্ত্রণ বাঁধ ও অন্যান্য অবকাঠামো গুলো মেরামত না করা হলে পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামো ও জনসম্পদ রক্ষা করা দুরুহ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

চলতি বছর যেসব জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গেছে ক্ষতিগ্রস্থ শিকার হয়েছে সে জেলা গুলো হচ্ছে,ঢাকা পওব বিভাগ-২ ঢাকা সাভার ও গাজীপুরে à