রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

অস্ট্রিয়ায় ৭৩ ভাগ মুসলিম মেয়ে শিক্ষার্থী বৈষম্যের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অস্ট্রিয়ার ৭৩ ভাগ মুসলিম মেয়ে শিক্ষার্থী নিজ নিজ বিদ্যালয়ে বৈষম্যের শিকার। অস্ট্রিয়ার একটি মানবাধিকার সংগঠন গত সোমবার তাদের এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।

মানবাধিকার সংগঠন এনিশিয়টিভ ফর ডিস্ক্রিমিনেশন-ফ্রি এডুকেশন (আইডিবি) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, গত বছর স্কুলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে অস্ট্রিয়ার মুসলিম মেয়ে শিক্ষার্থীরা।

সংগঠনটি অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বৈষম্যের উপর কাজ করে। যেমন ধর্মীয়, জাতিগত, সাংস্কৃতিক, বর্ণ ও লিঙ্গ বৈষম্য।

হিজাব পরার অপরাধে নাগরিকত্ব হারানো তুর্কি নারী এখন রাষ্ট্রদূত

রিপোর্টে দেখা গেছে, ইসলামভীতি থেকে মেয়ে শিক্ষার্থীদের প্রতি এ বৈষম্য বৃদ্ধি পেয়েছে। গত বছর মুসলিমদের প্রতি বৈষম্য বেড়েছে ৬১%। এরপরই বেড়েছে জাতিগত বৈষম্য ৩৯.৯১%।

এমনকি একটি মুসলিম পরিবার তাদেরকে ধর্মত্যাগে বাধ্য করার অভিযোগ এনেছে।

উল্লেখ্য, অস্ট্রিয়ার মোট জনসংখ্যার ৭ ভাগ মুসলিম। তাদের সংখ্যা প্রায় ৬ লাখ।

সূত্র : দৈনিক সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ