রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

মোবাইলের দিকে তাকিয়ে রাস্তা পেরুলেই জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাস্তা পার হতে গিয়ে কাউকে যদি মোবাইল ফোনে টেক্সট পাঠাতে কিংবা ফোনের দিকে তাকিয়ে হাটতে দেখা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের হনলুলুতে এখন থেকে জরিমান করা হবে।

এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন শহরে মোবাইল ফোন বা কোন ধরণের ডিজিটাল যন্ত্র দেখতে দেখতে রাস্তা পারাপার নিষিদ্ধ করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, প্রথমবার ধরা পড়লে পনের থেকে পঁয়ত্রিশ ডলার জরিমানা করা হবে।

কিন্তু একই অভিযোগে বারবার ধরা পড়লে জরিমানার পরিমাণ ৯৯ডলার পর্যন্ত বেড়ে যাবে।

তবে, কেউ যদি প্রমান দিতে পারে যে ঐ সময়ে জরুরী ফোন ধরেছে, কিংবা জরুরী প্রয়োজনে মেসেজ পাঠাচ্ছিল, তাহলে অব্যাহতি পাবে সে। আসছে অক্টোবর থেকে চালু হবে এই নিয়ম।

কর্তৃপক্ষ বলছে, রাস্তা পারাপারের সময় অনেকেই ফোনে কথা বলে। কেউ আছে ফোনে টেক্সট পাঠাতে পাঠাতে কিংবা ফোনের দিকে তাকিয়ে রাস্তা পার হয়।

কর্তৃপক্ষ একে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হবার অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের হিসেব অনুযায়ী ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোট এগারো হাজার একশ' মানুষ মোবাইল হাতে রাস্তা পেরুতে গিয়ে আহত হয়েছে।

যদিও সমালোচকেরা বলছেন সরকার অতিরিক্ত কড়াকড়ি করছে।

হনলুলুর মেয়র কার্ক কাডওয়েল বলছেন, মানুষজনের 'কমনসেন্স' বা সাধারণ বোধবুদ্ধি একেবারেই নাই।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যের তুলনায় এই শহরে বেশি মানুষ মোবাইল ব্যবহার করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ