বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাদিয়ানীবাদ কী? কাদিয়ানী কারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

মির্জা গোলাম আহমদ তৎকালীন ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে ১৮৩৫ সালে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মির্জা গোলাম মুর্তজা, মা’র নাম চেরাগ বিবি। শিক্ষা দীক্ষায় আরবি ব্যাকরণ, যুক্তিবিদ্যা, দর্শন ও চিকিৎসা বিদ্যায় পড়া লেখা করেন।

ছাত্রত্ব শেষ করে শিয়ালকোট জেলা প্রশাসনের অধীনে স্বল্প বেতনে কিছু দিন কেরানির চাকরি করেন। পরে আদালতে মোক্তার নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন। তারপর আর কোথাও চাকরি করার সুযোগ না পেয়ে ইংরেজ বেনিয়া গোষ্ঠীর এজেন্ট হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।

কাদিয়ানী কারা?
ইংরেজ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সুদুরপ্রসারী নীলনকশায় কাদিয়ানী মতবাদের জন্ম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের ফর্মুলা অনুযায়ী মিথ্যা নবুওয়তের দাবি করে। তার অনুসারীদের কাদিয়ানী সম্প্রদায় বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন নস্যাৎ করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্যের বীজ বপন করাই হচ্ছে কাদিয়ানী মতবাদের উদ্দেশ্য।

কাদিয়ানী নবুওয়ত : ব্রিটিশ ষড়যন্ত্রের ফসল
উনবিংশ শতাব্দিতে ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী যখন ভারতবর্ষ দখল করে নেয় তখন স্বাধীনতা সংগ্রামের সিপাহসালার হযরত শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহ. ফাতওয়া দিয়েছিলেন ‘হিন্দুস্তান দারুল হারব’ হয়ে গেছে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ গ্রহণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

এই ফাতাওয়ার ফলে উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের দাবানল জ্বলে উঠে। ওলামা মাশায়েখ ও মুজাহিদীনে ইসলাম আজাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। প্রতিটি জায়গায় স্বাধীনতা প্রেমী জনতা সাহসিকতার সাথে ইংরেজদের মুকাবিলা করেন।

শহীদে বালাকোট হযরত সাইয়েদ আহমদ বেরেলভীর নেতৃত্বে ভারতে, শায়খ মুহাম্মদ আহমদের নেতৃত্বে সুদানে এবং জামালুদ্দিন আফগানীর নেতৃত্বে যখন আফগানিস্তানে ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে জিহাদী আন্দোলন চাঙ্গা হয়ে উঠে, সাধারণ জনগণও ঈমানী চেতনা ও জিহাদী জযবা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তখন এসব অঞ্চলে চেপে বসা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের ক্ষমতা ও আধিপত্য অটুà¦