রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

আকসার গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র আল-আকসা মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ও দলিল চুরি করেছে ইসরাইল। জেরুজালেমে অবস্থিত মসজিদটির দেখভালকারী সংস্থা আল-কুদস ইসলামিক ওয়াকফ এই দাবি জানিয়েছে।

সংস্থাটির প্রধান হাসান খাতের গণমাধ্যমকে জানান, গত ১৪ জুলাই মসজিদ পার্শ্ববর্তী স্থানে গুলিতে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর দখলদার কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। আমাদের বিশ্বাস ওই সময়েই মসজিদ থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ সকল তথ্যাদি সরিয়ে ফেলা হয়েছে।

খাত্তারের দাবি, ওই গোপনীয় দলিলাদির বেশিরভাগ ছিল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা সম্পর্কিত ও ধর্মীয় নানা গোপনীয় তথ্যাদিতে ভরপুর। তেল আবিব এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি। এর আগে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য নিহতের পর আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরাইল।

এ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিভিন্ন নিরাপত্তা বেস্টনি ও মেটাল ডিটেক্টর গেইট বসিয়ে মসজিদ খুলে দেয় ইসলাইলি কর্তৃপক্ষ। তবে পঞ্চাশ বছরের নীচের কাউকে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। রয়টার্স।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ