সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আহসান হাবিব পেয়ারের ব্যাপারে যা জানা যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ ইউটিউবার আহসান হাবিব পেয়ার গ্রেফতার হয়েছেন গত সোমবার। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট গ্রেফতার করে তাকে।

তার নামে নারীদের প্রতারণা করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম।

তিনি জানিয়েছেন, ‘পেয়ার নিজেকে পীর দাবি করত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জ্বিন তাড়ানোর কথা বলে বহু নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করত।’

কিছু নারী পেয়ারের মিষ্টি কথায় প্রতারণার ফাঁদে পড়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। ওই সব নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের একাধিক ভিডিওচিত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।

বুধবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। বিষয়টি অনলাইন মিডিয়াগুলোতে আসতেই নানারকম প্রতিক্রিয়া শুরু হয়।

পেয়ারের ভক্তরা বলেন, তার পক্ষে এমনটা অসম্ভব। আহসান হাবিব পেয়ার একজন দরদি মানুষ এবং সমাজের বহু মানুষের অর্থ কষ্ট দূর করেছেন।

তবে বিপরীত মতও পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। সেখানে ফেসবুকাররা নানারকম অভিজ্ঞতা বর্ণনা করছেন আহসান হাবিব সম্পর্কে। এমনিক তার অনৈতিক কাজের কিছু ছবিও দেখা যাচ্ছে ফেসবুকজুড়ে।

আহসান হাবিব পেয়ার পরিচিতি লাভ করেন ইউটিউবে নানারকম ভিডিও তৈরির মাধ্যমে। বিশেষ করে তিনি অসহায় দরিদ্রপিড়িত ও বিরল রোগে ভোগা মানুষদের নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করতেন। তাদের সাহায্য করার জন্য বিকাশ ও একাউন্ট নম্বরও প্রচার করতেন। এভাবে তিনি দরিদ্রদের সাহায্য করার ভিডিও প্রচার করতেন তার ইউটিউব চ্যানেলে।

পেয়ারের ইউটিউব চ্যানেলের নাম ahp tv। চ্যানেলটিতে ১৩৪ টি ভিডিও রয়েছে। যার অধিকাংশই দরিদ্র ও রোগীদের নিয়ে। কয়েকটি সঙ্গীত ও কুরআন তেলাওয়াতের ভিডিও রয়েছে। অধিকাংশ ভিডিও দেখেছেন লক্ষাধিক মানুষ। তার গানের একটি ভিডিও ২৭ লক্ষাধিকবারও দেখা হয়েছে।

আহসান হাবিব পেয়ার নামে ফেসবুকে তার একটি আইডি ও একটি পেইজ রয়েছে। আইডিতে ফলোয়ার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার এবং পেইজের ফ্যান সংখ্যা ২ লাখ ১৮ হাজার প্লাস। ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে ৮৫ হাজার ৭১৭।

ফেসবুক ও ইউটিউবে পেয়ার