রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

পার্ক থেকে আটক ২৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকদের মধ্যে ১৪ জন নারী রয়েছে। প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই অভিযান চালানো হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরুলিয়ার তুরাগ রিক্রিয়েশন পার্কের ভিতরে থাকা কটেজে অসামাজিক কার্যকলাপ চলে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পার্কটি থেকে ১৪ জন নারীসহ মোট ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে পার্কের কয়েকজন কেয়ারটেকারও রয়েছে।

এম/আর/এইচ