রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

আমেরিকায় মসজিদে বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : আমেরিকার মিনেসোটায় এক মসজিদে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফজরের সময় মসজিদে বোমা নিক্ষেপ করা হয় এবং ইলেক্ট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মসজিদের নাম দার আল ফারুক ইসলামিক সেন্টার।

দ্য মুসলিম আমেরিকান সোসাইটি অব মিনেসোটিয়া বলেছে, ‘অজ্ঞাত এক ব্যক্তি মসজিদে একটি ডিভাইস নিক্ষেপ করে। যা থেকে সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে এবং ইমামের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ বলেছে, সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

বোমা নিক্ষেপের সময় মসজিদে ১৫ থেকে ২০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

এফবিআইয়ের মিনিয়াপোলিসের প্রধান স্পেশাল এজেন্ট রিচার্ড থরটন বলেন, তদন্তের মাধ্যমে এটা খুঁজে দেখা হচ্ছে যে এটা বিদ্বেষপ্রসূত অপরাধ কী না বা এর পেছনে কে আছে।
 বিস্ফোরণের পরে আগুন লেগে যায় তবে ফায়ার সার্ভিস আসার আগেই তারা আগুন নেভাতে সক্ষম হয়।
প্রতিষ্ঠানের প্রধান আসাদ জামান বলেন, বিস্ফোরণের আগে এক প্রত্যক্ষদর্শী দেখেছেন একটি ভ্যান অথবা ট্রাক থেকে ইমামের অফিসের দিকে কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর বলেন, এর পরেই দ্রুতগতিতে গাড়িটি সেখান থেকে সরে যায়।
এই মসজিদে প্রধানত সোমালিয় বংশোদ্ভূত নাগরিকরা নামাজ পড়ে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রুজুড়ে অনেক মসজিদের মতো এই মসজিদেও হামলার হুমকি দিয়ে ফোন ও ইমেইল করা হয়েছিল।
সূত্র : দৈনিক সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ