রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

ভারতে বাংলাদেশি গ্রেফতার, জঙ্গি বলে সন্দেহ পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে।  মুজাফ্‌ফরনগর থেকে উত্তর প্রদেশ সন্ত্রাসদমন শাখা তাকে গ্রেফতার করে। তারা ধারণা করছে সে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

ভারতের আজকাল পত্রিকার রিপোর্টে জানা যায়, মুজাফ্‌ফরনগর জেলার কুটেসারা গ্রাম থেকে রবিবার সকালে আবদুল্লাহ নামের ওই বাংলাদেশিকে গ্রেপতার করা হয়। তার কাছে নকল আধার কার্ড ও পাসপোর্টও পেয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জেরায় আবদুল্লা জানিয়েছে, সে ২০১১ সালে ভারতে আসে। থাকত সাহারানপুর জেলায়। গত মাসে মুজাফ্‌ফরনগরের কুটেসারায় আসে।

পুলিশ আরও জানায়, আবদুল্লা বাংলাদেশিদের জন্য নকল পাসপোর্ট এবং পরিচয়পত্র তৈরি করে দেয়ার কাজ করত।

এ ঘটনার পর সাহারানপুরের ডেপুটি আইজির নেতৃত্বে উত্তর প্রদেশ এটিএস, মুজাফ্‌ফরনগর, সাহারানপুর এবং শামলি থানার পুলিশ এ তিন জেলায় ব্যাপক অভিযান চালিয়েছে। এ সময় শামলির জালালাবাদ থেকে দু’‌জনকে গ্রেপ্তারও করেছে তারা।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আহসান হাবিব পেয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ