রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী

আমেরিকার মসজিদে হামলাকারীকে ধরলে ১০ হাজার ডলার পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শনিবার সকালে আমেরিকার মিনেসোটা প্রদেশের 'ব্লুমিনটুন' শহরে দারুল ফারুক ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। হামলাকারীকে গ্রেফতারের জন্য মিনেসোটা" রাজ্যের আমেরিকান-ইসলামিক রিলেশনস পরিষদ ১০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

গতপরশু ৫ আগষ্ট ফজরের নামাজের সময় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় ২০ জন মুসল্লি মসজিদের ভিতরে ছিল। তবে কারো কোন ক্ষতি হয়নি। আমেরিকান-ইসলামিক রিলেশনস পরিষদ দারুল ফারুক ইসলামিক সেন্টারের নিরাপত্তা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে।

নাগরিক অধিকার সংস্থার কর্মকর্তা আমির মালেক বলেন, আশা করছি এই পুরস্কার ঘোষণার মাধ্যমে ঘাতকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করা সম্ভব হবে। তিনি বলেন, এই ঘাতককে গ্রেফতার করে এটা প্রমাণ করতে হবে যে, পবিত্র স্থানে যদি কেউ হামলা করে তাহলে তার কোন রেহায় নেই।

গত সপ্তাহে নাগরিক অধিকার সংস্থা নিনেসোটা রাজ্যের কাসল রক শহরের আল মাগফিরা গোরস্থানের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য পুলিশের নিকট আহ্বান জানিয়েছে। আমেরিকার মিডিয়া ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম সম্পর্কে লিখেছে, চলতি বছরে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ