শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দলীয় পদও ছাড়তে হবে নওয়াজকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) নওয়াজ শরিফকে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধানের পদ থেকে সরিয় দেয়ার নির্দেশ দিয়েছে।

ইসিপি’র নির্দেশে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। সেখানে পানামা পেপারস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে।

এছাড়া, পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধি কথাও উল্লেখ করেছে ইসিপি। তাতে বলা হয়েছে দলীয় সভাপতির পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করতে হবে।

বার্লিনে প্রতিষ্ঠিত হলো অ্যারাবিক কালচারাল সেন্টার

পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা ইসিপিকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

এ নির্দেশ পাওয়ার পর অর্থমন্ত্রী ইশাক দার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিশারসহ   পিএমএল-এনের প্রবীণ নেতারা বৈঠকে বসেছেন।

সূত্র : ডন