রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতা বন্ধে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড সহ বিশ্বজুড়ে প্রতিবছর নানা ফরম্যাটে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার এ সুন্দরী প্রতিযোগিতাকে ধর্মীয় দৃষ্টিকোণ বন্ধের দাবি উঠল পাকিস্তানে। গড়িয়েছে এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি সংস্থা।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের মত পাকিস্তানেও সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের প্রচলন আছে। আর তাই এ প্রতিযোগিতা বন্ধে হাইকোর্টের গেছে সুহাদা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।

তবে তাদের দৃষ্টিভঙ্গি নারীর স্বাধীন সত্ত্বাকেন্দ্রিক নয়। নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের বিরুদ্ধেও নয়। তারা স্রেফ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, সুন্দরী প্রতিযোগিতা পাকিস্তানে ভারতীয় সংস্কৃতির প্রভাব বিস্তার করবে।

সুহাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারিক আসাদ আবেদনে বলেছেন, মিস ভিট পাকিস্তান পেজেন্ট ইসলাম তথা পাকিস্তানের মূল্যবোধের বিরোধী।

পিটিশনে বলা হয়েছে, এই সংস্থার তৈরি করা প্রডাক্ট নারীদের হেয়ার রিমুভালের জন্যে উৎসাহিত করে যাতে পুরুষদের কাছে তারা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এটি শরিয়াহর নীতি ও আদেশ বিরোধী এবং খুবই লজ্জাজনক। এ ধরনের অনুষ্ঠান পাকিস্তানের কোনো টিভিতেই সম্প্রচার করা উচিত নয় বলে তার অভিমত।

আসাদের বক্তব্য এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সম্পর্ক নষ্ট করবে। আবেদন দায়ের করা হলেও আদালত এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ