রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

ব্রিটেনে শিশুদের ইন্টারনেটে আরও সময় দেয়ার আহবান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রিটেনের সাবেক গোয়েন্দা প্রধান রবার্ট হানিগান দেশ রক্ষা ও আইটি বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য ইন্টারনেটে বাচ্চাদের আরো সময় দিতে বাবা-মায়ের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি সতর্ক করেন, ব্রিটেন তার ডিজিটাল প্রতিপক্ষের সাথে চলার জন্য লড়াই করে চলছে। শিশুরা যদি প্রযুক্তি-জ্ঞানে পিছিয়ে পড়ে, তবে যুক্তরাজ্য প্রতিদ্বন্দীদের সাথে চলতে আরো পিছিয়ে যাবে।

সাবেক এই গোয়েন্দা প্রধান বাবা-মায়ের উদ্দেশ্যে বলেন, বাচ্চারা স্মার্ট ডিভাইস ও ওয়াইফাই থেকে বিরত থাকছে না; এতে হতাশার কিছু নেই। কারণ এতে দেশ-জাতির কল্যাণ ও তাদেরকেই সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইন্টারনেটে সময় কাটানো বা  স্ক্রিনের সামনে থাকাটা জীবন নষ্ট এই ধারণা পরিবর্তন করতে হবে।

নিজ দেশে তালেবান দূতাবাস না খোলায় ক্ষুব্ধ হয় আমিরাত

ইন্টারনেট সম্পর্কে বাবা মায়ের ভয়ের কারণ হলো- সাইবার ক্রাইম ও ছেলে-মেয়েদের তুলনায় এই জগত সম্পর্কে তাদের সীমিত জ্ঞান।

ডেইলি মেইল জানায়, ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসে বাচ্চাদের দীর্ঘ সময় কাটানোর প্রভাব নিয়ে চরম বিতর্ক এবং সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর আইটি দক্ষতার ত্রুটির মাঝেই সাবেক এই গোয়েন্দা প্রধান এমন মন্তব্য করলেন।

হানিগান বলেন, ব্রিটেনে কম্পিউটার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারের প্রচণ্ড অভাব রয়েছে। আইটি দক্ষতার চাহিদা দিনদিন বেড়েই চলছে। বাচ্চাদের এই ক্ষেত্রে অগ্রসর হতে দিতে হবে। যাতে করে তারা আগামী দিনে বিশ্বে যুক্তরাজ্যের ভাবমূর্তি রক্ষা করতে পারে।

আল জাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ