শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

স্বর্ণের দাম বাড়লো ভরি প্রতি ১৫১৬ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও দেশে স্বর্ণের দাম বাড়লো। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সোনার দাম বাড়ালো বাংলাদেশে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর ঘোষণা অনুযায়ী আগামীকাল রবিবার (১৩ আগস্ট) থেকে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ছে।

আজ শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

এর আগে গত ২৮ জুলাই সোনার দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস।

আন্তর্জাতিক বাজারে এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের তথ্য অনুযায়ী, শনিবার দেশের বাজারে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দরবৃদ্ধির পর গত ৮ মে ভরিতে সোনার দাম এক হাজার ১৬৭ টাকা কমায় সমিতি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ