শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ইসলাম বিদ্বেষী কার্টুনিস্টকে শাস্তি না দেওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া: আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আওয়ার ইসলাম : দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে গরুর গোশ্ত খাওয়াকে কেন্দ্র করে উপহাসমূলক কার্টুনের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে তা কোন ভাবেই মানা যায় না এবং এ ধরণের জঘন্য কার্টুন দেখে নিশ্চুপও থাকা যায় না।

কার্টুনিস্ট গরুকে সেরা প্রাণী দেখিয়ে গরুর গোশ্ত যারা খায় তাদেরকে নিম্ন শ্রেণীর প্রাণী সাব্যস্ত করেছে। এই ঔদ্বত্যের পরেও তাকে শাস্তি বা বিচারের আওতায় না এনে প্রকারন্তরে তাকে প্রশয় দেওয়া হচ্ছে। আর এ সব অপরাধের প্রশয়দাতাদেরকেও সর্বশ্রেষ্ট বিচারক আল্লাহ ছাড়বেন না।

গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাক মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি বলেন আল্লাহ, রাসূল, কুরআন, ইসলাম ও ইসলামী বিধান নিয়ে কটুক্তিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই একই রকম অপরাধ বারবার ঘটছে। বাংলাদেশের মত মুসলিম দেশে এ জাতীয় অপরাধ বৃদ্ধি পাওয়াই ব্লাসফেমি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বড় প্রমাণ, অথচ আইন প্রণেতাদের এ দিকে কোন নজর নেই যা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক। এখন এ আইন প্রণয়নে সরকারকে বাধ্য করার আন্দোলনে নামা ছাড়া আর কোন উপায় নেই।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ