শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

লন্ডনে ৩ বিএনপি নেতাকে ডাকলেন খালেদা, তৈরি হচ্ছে আগামী নির্বাচনের রূপরেখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডন সফররত বিএনপির নেত্রী খালেদা জিয়া দলের শীর্ষ নেতাকে ডেকে পাঠিয়েছেন। ওই তিন নেতা সম্প্রতিই লন্ডন ছেড়ে আসেন। ধারণা করা হচ্ছে, কোনো বিদেশী প্রতিনিধি দলের সঙ্গে নীতি নির্ধারণী বৈঠকের জন্যই তাদের ডেকে পাঠানো হয়েছে।

আগামী মঙ্গলবার তাদের লন্ডন উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা হলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা একটি জাতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ১৪ বা ১৫ আগস্ট বিদেশি কারও সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। বৈঠকে খালেদা জিয়া, দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান ছাড়াও সংশ্লিষ্ট আরও দু-তিনজন নেতা থাকা প্রয়োজন।

উল্লেখ্য, ব্যক্তিগত চিকিৎসার জন্য লন্ডন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে তার এ সফরকে নিছক ব্যক্তিগত সফর হিসেবে মানতে নারাজ অনেকেই। বিশ্লেষকগণ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির কর্মকৌশল ও পরিকল্পনা চূড়ান্ত করতেই খালেদা জিয়া লন্ডন সফরে রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ