রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

ইয়েমেন যুদ্ধের অবসান চায় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ বলেছেন, ইয়েমেনে দুই বছর আগে তার শুরু করা যুদ্ধের অবসান চান তিনি। মার্কিন দুই কর্মকর্তার কাছে এ কথা এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ বলেছেন বলে ফাঁস হয়ে যাওয়া ইমেইলের ভিত্তিতে খবর দিয়েছে ওয়েবসাইট ‘মিডল ইস্ট আই।’

কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক মাস আগে এ কথা বলেছেন তিনি। ওয়াশিংটন ডিসির সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-কাতিবার একটি ইমেইলে সাবেক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এমবিএসের বৈঠকের বিস্তারিত বিবরণ দেয়া হয়। মিডল ইস্ট আই বলেছে, গ্লোবাললিকস নামের একটি গোষ্ঠী  ইমেইলটি ফাঁস করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। যুদ্শুধ শুরুর পর থেকে  প্রায়  ১০ হাজারের বেশি  ইয়েমেনি নিহত এবং লাখ লাখ ঘরবাড়ি হারা হয়েছে।এখন দেশটিতে কলেরার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ