শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

বন্যায় নতুন প্লাবিত অঞ্চলে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির কারণে নতুন বন্যাদুর্গত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। সেনারা দুর্গত মানুষের সেবা প্রদান ও তাদের উদ্ধারের কাজ করবে।

সরকারের নির্দেশে আজ মঙ্গলবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে।

আইএসপিআর জানায়, উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ২৮ প্লাটুন সেনাসদস্য মোতায়েন রয়েছে।

আজ পর্যন্ত ওই সব এলাকা হতে সেনাবাহিনী ১ হাজার ৭৮৫ জন মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

এছাড়াও সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যাদুর্গত এলাকায় যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে আইএসপিআর জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ