রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

ভালোবাসাই পারে কাশ্মীরিদের সমস্যা দূর করতে: নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাশ্মীর সমস্যা দূর করতে বুলেটের পরিবর্তে ভালোবাসার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির ৭১তম স্বাধীনতা দিবসের ভাষণে এমন কথাই উচ্চারিত হয়েছে মোদীর মুখে।
ওই ভাষণে মোদী আরো বলেছেন, ‘জম্মু-কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যা দূর করতে বুলেট বা দমন-পীড়ন কোনো সমাধান নয়।’ ঐতিহাসিক লাল দুর্গে দেয়া ভাষণে মোদী বলেন, ‘এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে কাশ্মীরের জনগণের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া। পরম মমতায় তাদের আলিঙ্গন করা।’
‘প্রত্যেক ভারতীয়ের উচিত কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে উষ্ণ করমর্দন করা, স্ব স্ব অবস্থান থেকে নিজেদের সমস্যা মিটিয়ে ফেলার অঙ্গীকার করা, আর তাহলেই কাশ্মীরে পূর্বের মতো আর কোনো সমস্যা থাকবেনা’ বলেও জানান মোদী। তিনি বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত এক এবং একমাত্র। আর এটাই আমাদের শক্তি।’
জম্মু-কাশ্মীরের ভাই বোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন মোদী, যারা প্রতিনিয়ত জঙ্গি হামলার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছেন। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা শূন্যতে নিয়ে যেতে হবে বলেও জানান মোদী।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ