শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বদলাতে দৌড়ঝাঁপ শুরু আ.লীগের: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতাসীনরা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য অলিম্পিকের প্রতিযোগিতার ন্যায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, দেশে ভয়াবহ বন্যায় যখন উত্তরাঞ্চলসহ সারাদেশ ভাসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য অলিম্পিক গেমের মতো দৌড়ঝাঁপ করছেন।

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে তার (ওবায়দুল কাদের) বৈঠক- শুধু উদ্বেগেরই নয়, বিচারের ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টার অংশ বলে জানান রিজভী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে রায়কে পাল্টে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে রিজভী বলেন, এবার বন্যার্ত ও অসহায় মানুষের কথা চিন্তা করে সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় প্রশ্ন তুলে তিনি বলেন, আজকের দিনে আওয়ামী লীগ নেতাকর্মীরা শোকে আছেন, না উৎসব পালন করছেন? দেশব্যাপী চাঁদাবাজি ও বিরোধীদলের নেতাকর্মীদের জেল-জরিমানার মাধ্যমে তারা আজ উৎসব না শোক পালন করছেন তা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ