শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরে আছে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনার প্রেক্ষিতে বিচারবিভাগ ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও রায়ের পর্যালোচনা নিয়ে অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ রবিবার মাসদার হোসেন মামলার শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা কি ঝড় উঠার মতো কিছু বলেছি? তিনি বলেন, এ ঝড় উঠার পরেও সুপ্রিম কোর্ট যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরে আছে।
মাসদার হোসেন মামলার রায়ে নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি বিষয়ে আজ শুনানি ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল আবারো সময় চেয়ে আদালতে আবেদন জানান।
প্রধান বিচারপতি বলেন, গত ধার্য তারিখে আমরা গেজেট জারির বিষয়ে আলোচনায় বসার কথা বলেছিলাম। এ বিষয়ে কী করেছেন?
অ্যাটর্নি জেনারেল বলেন, সবকিছু মিলিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি ঝড় উঠেছে।
প্রধান বিচারপতি বলেন, আপনারা মিডিয়াতে অনেক কথা বলবেন। আর কোর্টে এসে বলবেন তার উল্টো। বিচার বিভাগের সমালোচনার ক্ষেত্রেও পরিপক্কতা অর্জন করা দরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ