শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হন এস কে সিনহা: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি এস কে সিনহা রাজনৈতিক বিবেচনায় প্রধান বিচারপতি হন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেছেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রাজনৈতিক বিবেচনায় আজকের প্রধান বিচারপতি এস কে সিনহা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। খবর প্রথম আলোর

গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি কথা বলেন। তাঁরও মনে রাখা দরকার তিনি রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। এখন তিনি যে সমস্ত কথা বলেছেন, তাতে আমাদের ভয় হয়।’

খাদ্যমন্ত্রী দাবি করেন, প্রধান বিচারপতি এক–এগারোর কুশীলবদের ক্রীড়নক হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে হেরিটেজ ফাউন্ডেশন ও ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম নামে দুটি বেসরকারি সংগঠন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ