শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাঞ্জাবে পোড়ানো হলো কুরআনের পাতা, গ্রেপ্তার খ্রিস্টান কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, পাঞ্জাব প্রদেশে একটি মাজারের কাছে পবিত্র কুরআনের পাতা পোড়ানো হয়েছে। এ অভিযোগে একজন খ্রিস্টান কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে।

'১২ অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে যে প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কুরআন পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর' -বার্তা সংস্থা এএফপিকে বলে পুলিশ কর্মকর্তা আসগর আলী।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্ত করে দেখছেন।

পারভেজ ইকবাল জানান 'ওই কিশোরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন এক চেকপোস্টের পাশে প্রায় দুইশোর মতো মানুষের ভিড় জমেছিল। তারা বলছিল অভিযুক্ত ওই কিশোরকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়'।

'আমরা পরে অনেকটা গোপনেই কিশোরকে ওয়াজিরাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসি। সেখানে জিজ্ঞাসাবাদে আসিফ মাসিহ তার দোষ স্বীকার করে' -জানান ইকবাল।

আদালতের বিচারে অপরাধ প্রমাণিত হলে ওই কিশোরের মৃত্যুদণ্ডও হতে পারে।

তবে মি. মাসিহর বাবা বলেছেন, তাঁর সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ