শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য নিয়ে জামাত-শিবির অপপ্রচার চালাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৯ আগস্ট’১৭ শনিবার মাদারীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রদত্ত পীর সাহেব চরমোনাই এর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে,  একাত্তরের পরাজিত শক্তি জামাত-শিবির ও তাদের নিয়ন্ত্রিত ফেসবুক পেইজ বাশেরকেল্লাসহ কিছু হলুদ মিডিয়া এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা লক্ষ করেছি বাংলাদেশের একটি সনামধন্য পত্রিকাও সেই মিথ্যা বিভ্রান্তিমূলক নিউজ প্রচার করেছে। উক্ত পত্রিকার মাদারীপুর প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি সন্তোষজনক কোন উত্তর দিতে পারেননি। আমাদের ধারণা সেই প্রতিবেদক জামাত শিবিরের সাথে আঁতাত করে এমন নিউজ করেছে।

বিবৃতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন, কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন।

তারা আরো বলেন, মিথ্যা প্রচার করা বন্ধ করুন, আমাদের কাছে উক্ত প্রোগ্রামের পূর্ণ ভিডিও রয়েছে যা দেখে জাতির সামনে সব কিছু স্পষ্ট হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ