শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আমেরিকান গোয়েন্দা সংস্থায় অর্থ সংকট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অর্থসংটকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ গোয়েন্দা সংস্থা। আর তা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের অধিক ভ্রমণের কারণে।

মার্কিন প্রেসিডিন্ট ট্রাম্প ও তার পরিবার পূর্বের তুলনায় অনেক বেশি ভ্রমণ করায় এক বছরের বরাদ্দ ৭ মাসেই শেষ হয়ে গেছে।

প্রেসিডেন্ট প্রতি সপ্তাহের শেষে তার ব্যক্তিগত মিটিংয়ের জন্য ফ্লোরিডা গিয়ে থাকেন। গোয়েন্দা সংস্থার অর্থ তহবিলে টান পড়ার এটাও একটি কারণ।

অন্যদিকে গোয়েন্দা সংস্থাটির প্রধান রুদলুফ এলিস জানান, ট্রাম্পের পরিবার অনেক বড়। আর আমেরিকার আইনানুযায়ী তার ও তার পরিবারের রক্ষার দায়িত্ব এই গোয়েন্দা সংস্থার।

গোয়েন্দা সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট ওবামার ফ্যামিলির ৩১ জনের নিরাপত্তার দায়িত্বে ছিল। অন্যদিকে এখন তাদেরকে ৪২ জনের নিরাপত্তার দায়িত্ব দিতে হচ্ছে।

অস্ট্রেলিয়ায় সমকামিতার বিপক্ষে লড়ে যাচ্ছেন ইউসুফ পির

গোয়েন্দা সংস্থাটির প্রধান জানান, প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তায় কোন ধরনের শীথিলতা প্রদর্শন তাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি এই বিশেষ গোয়েন্দা সংস্থার অর্থ তহবিল বাড়াতে আমেরিকান কংগ্রেসে উত্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন।

রাশিয়ান গণমাধ্যম স্পুটনিক অবলম্বনে মুজাহিদুল ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ