শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘ইরতেদাদ, কাদিয়ানী, তথ্য সন্ত্রাস’ বিষয়ক ব্যতিক্রমী সেমিনার কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মাওলানা হাসান মুহাম্মাদ জামিল৷ একজন কর্মব্যস্ত উদ্যমী আলেম৷ চিন্তক, গবেষক৷ বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ওয়ায়েজ৷ যিনি রাজধানীর জামিয়া ইসলামবাগে প্রায় এক যুগ হাদিসের দরসের সাথে যুক্ত ছিলেন৷

গত ২০১১ সালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় নিজেই ‘দারুল উলুম রহমানিয়া’ নামে একটি অত্যাধুনিক মাদরাসা প্রতিষ্ঠা করেছেন৷ যেখানে সমাজের উচ্চ শ্রেণির মানুষের সন্তানরাই বেশি৷ এতে খুব সহজেই উচ্চবিত্তদের কাছে দীনের আলো পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে৷ এছাড়াও তিনি সায়েন্সল্যাবস্থ ‘বাইতুল মা’মুর’ মসজিদে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছেন৷

সম্প্রতি তিনি কাদিয়ানি সম্প্রদায়ের অপতৎপরতা রোধে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক উদ্যোগ নিয়েছেন৷ যুগের চাহিদা অনুযায়ী মাঠের আন্দোলনের বিপরীতে মিডিয়া ভিত্তিক আন্দোলন গড় তুলতে কাজ করে যাচ্ছেন৷ ইতোমধ্যে তিনি Al-Huda নামে একটি পেইজও খুলে সেখানে কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদগুলোর ধারাবাহিক জবাব দিয়ে আসছেন৷ যা অল্প সময়ে শোস্যাল মিডিয়ায় ব্যপক সাড়া ফেলেছে৷

এদিকে আগামী কাল বাদ জোহর তার মাদরাসায় অনুষ্ঠিত হবে অত্যন্ত সময়োপযোগী একটি সেমিনার৷ যেখানে মূল আলোচ্য বিষয় থাকবে, ১৷ ইরতেদাদ বা ধর্মত্যাগ প্রসঙ্গ৷ ২৷ কাদিয়ানী মতবাদ প্রসঙ্গ৷ ৩৷ বিশ্বব্যাপী মিডিয়া সন্ত্রাস: করণী কী?

আনুষ্ঠান সূচিতে রয়েছে,  ১. বাদ যোহর [২.৩০] ইরতিদাদ ও ইস্তিশরাকের চ্যালেঞ্জ: আমাদের করণীয়
আলোচক: রেনেসাঁর কবি মূসা আল হাফিজ। ২. বাদ আসর: তথ্যসন্ত্রাস: আমাদের দায়িত্ব
আলোচক: মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ। ৩. বাদ মাগরিব: কুরআনের ব্যাখ্যায় কাদিয়ানীদের [আহমদীয়া মুসলিম জামাত] ভয়ঙ্কর বিকৃতি- আলোচক: প্রখ্যাত মুনাযির ও দায়ী মুফতি আব্দুল মজিদ।

হাসান মুহাম্মদ জামিল শুরু থেকেই তুলনামূলক তরুণদের নিয়ে কাজ করে আসছেন৷ এ প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এরাই বেশি বিভ্à¦